কর্মীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দিতে চীনে নিজের রেস্তোরাঁর সেরা কর্মীদের দামি গাড়ি উপহার দিয়েছেন এক নারী উদ্যোক্তা। উপহার পাওয়া কর্মীদের মধ্যে রয়েছেন একজন নারী ওয়েটার, যিনি প্রচণ্ড শীতের মধ্যেও ইলেকট্রিক স্কুটারে চড়ে নিয়মিত কাজে আসতেন। কর্মীদের প্রতি মালিকের এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
চীনের হেনান প্রদেশের জিয়াওজুও শহরে গরুর মাংসের হটপট রেস্তোরাঁর একটি চেইন পরিচালনা করেন মা ইয়ানলি নামের ওই উদ্যোক্তা। কর্মীদের কাজের স্বীকৃতি এবং তাঁদের উৎসাহিত করতে তিনি নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নেন।
প্রতিটি গাড়ির দাম ছিল প্রায় ৩ লাখ চীনা ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ লাখ টাকারও বেশি। কর্মীদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার প্রায় দুই সপ্তাহ আগেই গাড়িগুলোর সম্পূর্ণ মূল্য পরিশোধ করেন মা ইয়ানলি।
গাড়ি উপহার পাওয়া কর্মীদের একজন লি জিয়ে। এমন উপহার পেয়ে তিনি বিস্মিত হয়ে যান। লি জানান, গাড়ির শোরুমে যাওয়ার পথে মা ইয়ানলি তাঁদের শুধু বলেছিলেন, তাঁরা একটি ‘বড় খেলনা’ পেতে যাচ্ছেন। পরে শোরুমে গিয়ে তিনি জানতে পারেন, একটি নতুন সাদা গাড়ি তাঁর জন্য কেনা হয়েছে। গাড়িটি তাঁর নামেই নিবন্ধন করা হয়।
লি জিয়েকে গাড়ি উপহার দেওয়ার ভাবনাটি মা ইয়ানলির মাথায় আসে গত শীতকালে। আট বছর ধরে তাঁর রেস্তোরাঁয় কাজ করা এই কর্মীকে একদিন প্রচণ্ড ঠান্ডার মধ্যে ইলেকট্রিক স্কুটারে করে কাজে আসতে দেখেন তিনি। তীব্র শীতের কারণে লি জিয়ের মুখ লাল হয়ে গিয়েছিল, কান বেগুনি রঙ ধারণ করেছিল এবং ঠান্ডায় তাঁর হাত প্রায় জমে যাওয়ার মতো অবস্থা হয়েছিল।
কর্মীর এমন কষ্ট দেখে মা ইয়ানলি উপলব্ধি করেন, তিনি নিজে আরামদায়ক গাড়িতে যাতায়াত করতে পারলেও তাঁর কর্মীদের কেন প্রতিকূল আবহাওয়ার মধ্যে কষ্ট করে কাজে আসতে হবে। এই উপলব্ধি থেকেই কর্মীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
চীনে কর্মীদের কাজের স্বীকৃতি হিসেবে বড় অঙ্কের বোনাস ও দামি উপহার দেওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত হচ্ছে। এর আগে ২০২৫ সালে দেশটির হেনান প্রদেশের কুয়াংশান ক্রেন কোম্পানির চেয়ারম্যান সুই পেইজুন চীনা নববর্ষ উপলক্ষে কর্মীদের মধ্যে মোট ১৮ কোটি ইউয়ান বোনাস বিতরণ করেছিলেন।
মা ইয়ানলির এই উদ্যোগ কর্মীদের প্রতি প্রতিষ্ঠানের মালিকের দায়িত্বব










