পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। এ দুই স্থান আক্রান্ত হলে সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে, তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও শক্তিশালী করতে বিনিয়োগকে অন্যতম ভিত্তি হিসেবে দেখতে হবে। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা হয়েছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শ্রমবাজারও বাংলাদেশের দ্বিতীয় অগ্রাধিকার। দেশটিতে আরও দক্ষ শ্রমিক পাঠাতে আগ্রহী ঢাকা।

citytouch 728-X-90

তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক বিশ্বাস ও আস্থা। বাংলাদেশ অন্য দেশের ওপর নির্ভরশীল না হয়ে বিনিয়োগের অংশীদার হতে চায়। এ ক্ষেত্রে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করছে সরকার।

শান্তি রক্ষায় ভূমিকা রাখার সুযোগ তৈরি হলে মক্কায় যোগ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও জানান হুমায়ুন কবির।

এদিকে আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। ওই সফরে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।