গুগলের ডুডলে ক্লিক করলে দেখা যাচ্ছে স্বাধীনতা দিবসের ইতিহাস
হেড অফ ডিজিটাল মিডিয়া


মহান স্বাধীনতার ৫১ তম বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। শুক্রবার দিবাগত রাত ১২ টার পর থেকে এই ডুডলটি দেখা যাচ্ছে গুগলের হোম পেজে। লাল-সবুজ রঙ ব্যবহার করে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে ডুডলটি।
এতে দেখা যাচ্ছে, লাল সবুজের নিচে লেখা গুগল। তার ওপরে লাল-সবুজ অর্ধ-বৃত্তাকারের মধ্যে নীল আকাশের ক্যানভাসে উড়ছে বাংলাদেশের পতাকা।
ডুডলে ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ-সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাচ্ছে গুগল। বিভিন্ন ব্যক্তিকে স্মরণ ও বিভিন্ন জাতির বিশেষ দিন উপলক্ষে ডুডল প্রকাশ করে গুগল। তারই ধারাবাহিকতায় এই ডুডল প্রকাশ করেছে এই সার্চ জায়ান্ট।
বিশ্বের ইতিহাসে বাংলার স্বাধীনতা যে অনেক বড় ঘটনা, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির এ যুগে তা এখন কমবেশি সবারই জানা। আর তাই স্বাধীনতা দিবসের শুরুতেই গুগল বদলে দেয় তাদের ডুডল। কোনো কিছু খোঁজার জন্য আজ সারাদিন গুগলে ঢুকলেই চোখে পড়বে বাংলাদেশের পতাকা সম্বলিত দৃষ্টিনন্দন এ ডুডল। এতে কার্সর ধরলে বা ট্যাপ করলে উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২১’।
বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে ২০১৩ সালে প্রথম গুগল ডুডল করেছিল।



