বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)১০৫তম ব্যাচে সিপাহী (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সব জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্য সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।

যোগ্যতা ও বয়সসীমা

আবেদন করতে হলে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। ২০২৬ সালের ১৯ জুলাই তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২০ জুলাই ২০০৩ থেকে ১৯ জুলাই ২০০৮ এর মধ্যে।

citytouch 728-X-90

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী:উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি)। বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি।

নারী প্রার্থী:উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি (ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট)। বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

উভয় ক্ষেত্রেই দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে এবং প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়া রেশন, পোশাক, বাসস্থান বা বাড়িভাড়া, চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি

ক্লিক করুন