স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের রাস্তাটিতে ইটের দেয়াল ও টিনের বেড়া দেওয়ায় স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে অনেককে বাধা অতিক্রম করে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী, শিশু, বয়স্ক ও শিক্ষার্থীরা। কেউ কেউ বাধ্য হয়ে দেয়াল টপকে যাতায়াত করছেন। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, দীর্ঘদিন ধরে তারা এই রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। হঠাৎ করে রাস্তার ওপর দেয়াল ও বেড়া নির্মাণ করায় তাদের দৈনন্দিন জীবন কার্যত দুর্বিষহ হয়ে পড়েছে।

citytouch 728-X-90

তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি। দ্রুত রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করে ৪২টি পরিবারের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

এদিকে, স্থানীয়দের মধ্যে এ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে পুরোনো চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।