রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে হেরোইন, ইয়াবা, গাঁজা ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক সেবন, বিক্রির অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন জানান, অভিযানে তাদের কাছ থেকে ২০১ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ৬৩ কেজি ৬৬৪ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে।