মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মাধ্যমে সরকার তাদের প্রতি রাষ্ট্রের দায় কিছুটা হলেও মোচনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গৌরব তাঁকে সবসময় আন্দোলিত করে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি নিজেও গর্বিত।

তিনি আরও বলেন, বিএনপি সরকারে থাকাকালে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সবসময় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।