যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশটি থেকে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস এ সতর্কবার্তা জানায়।
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।
তাই যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের ভিসা ও অনুমোদিত থাকার মেয়াদ সম্পর্কে সচেতন থাকার এবং নির্ধারিত সময়সীমা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।









