বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার সকাল থেকে দেশের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি ১১ কেভি ফিডারের এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং লাইনের রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো—হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।
রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পর এসব এলাকায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।








