রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে গ্রেফতার করা হয়।
রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতিকালে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, বিমানবন্দর থেকে গ্রেফতারের পর সুইডেন আসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।








