অপরাধ দমনে ক্রসফায়ারের মতো আইনবহির্ভূত পদ্ধতি ফিরিয়ে আনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এ-সংক্রান্ত বক্তব্য সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা শিবির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
আইজিপির বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তার বক্তব্য উদ্বেগ তৈরি করেছে।
তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।








