দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক চলছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন ২৯ নম্বরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের প্রস্তুতি ও সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।