সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েও ম্যাচ শেষে স্বস্তিতে থাকতে পারেননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। দলের পারফরম্যান্স নিয়ে বড় কোনো অভিযোগ না থাকলেও ম্যাচের একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ঘটনাটি ঘটে দ্বিতীয়ার্ধের শুরুতে। কর্নার থেকে আসা বল ডি-বক্সে গেলে সান্ডারল্যান্ডের ড্যান ব্যালার্ডের সঙ্গে আর্সেনালের এজরি কনসার সংঘর্ষ হয়। রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল ঘটনাটিকে ফাউল হিসেবে দেখেন এবং সান্ডারল্যান্ডকে পেনাল্টি দেন।

আর্সেনালের আপত্তি থাকলেও ভিএআর পর্যালোচনার পর মাঠের সিদ্ধান্তই বহাল থাকে।

citytouch 728-X-90

চলতি মৌসুমে কর্নারের সময় পেনাল্টি এলাকায় খেলোয়াড়দের জাপটে ধরা, টেনে ধরা কিংবা ধাক্কাধাক্কির ঘটনায় আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রেফারিদের। সেই নির্দেশনার আওতাতেই অ্যাটওয়েল পেনাল্টির সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি আর্তেতা। ম্যাচ শেষে রেফারিং নিয়ে হতাশা প্রকাশ করে তিনি দাবি করেন, দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে এমন পেনাল্টির সিদ্ধান্ত আগে দেখেননি।