

নিজস্ব প্রতিবেদক:প্রথমে বিশ্বাস নাও হতে পারে। যেখানে পা রাখছেন, সেখানেই প্রতিচ্ছবি। বিশ্বাস হোক বা না হোক, নিজেকে মনে হবে স্বপ্নময় এক নতুন রাজ্যের বাসিন্দা। জায়গাটি দেখে মনে প্রশ্ন জাগতে পারে,কোথায় আছি আমি? স্বপ্নে নাকি বাস্তবে?
বলছি পৃথিবীর সবচেয়ে বড় আয়নার দেশ দক্ষিণ বলিভিয়ার সালার ডি ইউনির কথা। এটি দেশটির শুষ্ক মরুভূমি অঞ্চলে অবস্থিত। একে অনেকে ইউনি সল্ট ফ্ল্যাট নামেও ডাকেন। রৌদ্রের খরতাপে এই রূপ সেভাবে চোখে না পড়লেও সামান্য বৃষ্টিপাতে চোখের সামনে দৃশ্যমান হয় পৃথিবীর সবচেয়ে বড় আয়না।
কিভাবে এই আয়নার উৎপত্তি?
ঐতিহাসিক হ্রদ মিনচিন শুকিয়ে যাওয়ার সময় অবশিষ্ট দুইটি লবণ স্তরের মধ্যে সালার ডি ইউনি ছিল সবচেয়ে বৃহৎ। শুধু তাই নয়, ১০৫৮২ বর্গকিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই হৃদটি বিশ্বের বৃহত্তম লবণের সমতল হিসেবেও পরিচিত। অণুজীবসহ জীবন্ত একটি সবুজ হ্রদ, পরিত্যক্ত রেলপথ ট্র্যাক, শুকনো শিলা থেকে অঙ্কুরিত এলিয়েনের মতো সবুজের বিশাল ব্লবস, গরম গিজার ল্যান্ডস্কেপ, প্রাকৃতিক হট স্প্রিংস, পরাবাস্তব শিলাসহ আরও অনেক কিছুর দেখা মিলবে এই জায়গায় এলে। তাই ইচ্ছা আর অর্থ যোগানের সামর্থ্য থাকলেই ঘুরে আসা যেতে পারে স্বপ্নের এই দেশ থেকে।
কখন গেলে উপভোগ করা যাবে এই সৌন্দর্য?
যে কারও মনে প্রশ্ন উঠতে পারে, সব সময়ই কি এই অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাবে? একবাক্যের উত্তর, না। শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনাপূর্ণ আবহাওয়াতেই ভ্রমণ করা হবে উত্তম ও বুদ্ধিমানের কাজ।
কিভাবে যাবেন?
সালার ডি ইউনিতে যাওয়া মোটামুটি সহজ। প্রথমে বলিভিয়ায় গিয়ে সেখান থেকে অরুরো এবং ভিলাজোনের মতো কাছাকাছি শহরে যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে। আবার লা পাজ থেকে সড়কপথে বাসযোগেও যেতে পারেন স্বপ্নের এই জায়গায়। আর যদি আপনি দেশটিতে নতুন হয়ে থাকেন কিংবা ঝামেলামুক্ত ট্যুর নিশ্চিত করতে চান, তবে বিভিন্ন ট্যুর অপারেটরের সাহায্যে ঘুরে দেখতে পারেন গোটা সালার ডি ইউনি। তবে যাওয়ার আগে অবশ্যই নিজের খাবার এবং জল সঞ্চয় করে নিয়ে যেতে ভুলবেন না কিন্তু।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।