রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) চলছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা–২০২৬। দেশের ফার্নিচারপ্রেমীদের পদচারণায় মুখরিত এই আয়োজনে নতুন ডিজাইন, আধুনিক নান্দনিকতা ও আকর্ষণীয় ফার্নিচার কালেকশন নিয়ে অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাদিয়া ফার্নিচার।
এবারের মেলায় দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে নাদিয়া ফার্নিচারের প্রিমিয়াম Nadia Signature ক্যাটাগরিতে উন্মোচন করা হয়েছে বেশ কিছু এক্সক্লুসিভ ফার্নিচার কালেকশন। সমসাময়িক ডিজাইন, নান্দনিক ফিনিশিং এবং আভিজাত্যের সমন্বয়ে তৈরি এসব কালেকশন আধুনিক জীবনযাত্রা ও রুচিশীল অন্দরসজ্জায় যোগ করবে ভিন্নমাত্রা। শোবার ঘর, বসার ঘর কিংবা ডাইনিং স্পেস—বাড়ির প্রতিটি পরিসরকে আরও আকর্ষণীয় ও নান্দনিক করে তুলতে রয়েছে বিভিন্ন ধরনের ফার্নিচারের সমাহার।
মেলায় নাদিয়া ফার্নিচারের স্টলে দর্শনার্থীরা সরাসরি ঘুরে দেখতে পারবেন নতুন ও জনপ্রিয় ডিজাইনের ফার্নিচার কালেকশন, পণ্যের বৈচিত্র্য এবং বিশেষ অফার। মানসম্মত ফার্নিচার, আধুনিক ডিজাইন ও ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে নাদিয়া ফার্নিচার দীর্ঘদিন ধরে দেশের ফার্নিচার শিল্পে নিজস্ব অবস্থান ধরে রেখেছে। এবারের মেলায়ও সেই ধারাবাহিকতায় ক্রেতাদের জন্য নিয়ে এসেছে নতুনত্ব ও আভিজাত্যের সমন্বয়ে সাজানো বিশেষ আয়োজন।
নতুন ডিজাইন, এক্সক্লুসিভ কালেকশন ও আকর্ষণীয় অফার উপভোগ করতে পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঘুরে আসুন নাদিয়া ফার্নিচারের স্টলে।
মেলার বিস্তারিত তথ্য:
- মেলার নাম: ২১তম জাতীয় ফার্নিচার মেলা–২০২৬
- তারিখ: ২৭–৩১ অক্টোবর ২০২৬
- স্থান: হল–২, স্টল ৭৯–৯৩
- ভেন্যু: ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB), ঢাকা








