.webp&w=3840&q=75)

অস্ট্রেলিয়া সরকারের মর্যাদাপূর্ণ ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড’ স্কলারশিপ অর্জন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম। এই স্কলারশিপের আওতায় তিনি অস্ট্রেলিয়ার খ্যাতনামা রয়েল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজি (আরএমআইটি) বিশ্ববিদ্যালয়ে মিডিয়া ও কমিউনিকেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করবেন।
অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)–এর অর্থায়নে পরিচালিত এই দুই বছর মেয়াদি স্কলারশিপের আওতায় টিউশন ফি ছাড়াও অস্ট্রেলিয়ায় যাতায়াত ব্যয়, ভিসা ফি, আবাসন, স্বাস্থ্যবীমা এবং অন্যান্য প্রয়োজনীয় সব খরচ বহন করা হবে। স্কলারশিপটির মোট অর্থমূল্য প্রায় দুই লাখ অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক দেড় কোটি টাকার সমান।
স্কলারশিপের অংশ হিসেবে তিনি লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পেশাগত নেটওয়ার্কিং, ইন্ডাস্ট্রি কলাবরেশন এবং বিভিন্ন ফিল্ড ভিজিটে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যা তার একাডেমিক ও গবেষণাভিত্তিক দক্ষতা আরও সমৃদ্ধ করবে।
স্কলারশিপ প্রাপ্তি প্রসঙ্গে সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ফিরে গণযোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার মানোন্নয়নে অবদান রাখাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, এই স্কলারশিপের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের শিক্ষা ও গবেষণাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
উল্লেখ্য, ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড’ স্কলারশিপে আবেদনের জন্য ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা, উন্নয়নভিত্তিক পরিকল্পনা, শক্তিশালী একাডেমিক রেকর্ড, নেতৃত্বগুণ এবং সুপারিশপত্র আবশ্যক। প্রাথমিক বাছাইয়ের পর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থীদের নির্বাচন করা হয়। প্রতি বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উন্নয়ন সংস্থার পেশাজীবীরা এই স্কলারশিপে অংশ নেওয়ার সুযোগ পান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা শরিফুল ইসলাম পেশাগত জীবনের শুরুতে দৈনিক সমকালে ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন এবং পরে খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।
একাডেমিক কার্যক্রমের পাশাপাশি তিনি বিভিন্ন সহশিক্ষামূলক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল মিডিয়া বিষয়ে তার গবেষণা প্রবন্ধ SAGE Publications, Public Library of Science (PLOS) ও Springer Nature–এর মতো আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, সাংবাদিক সমিতি ও রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দেশের গণযোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষকদের সংগঠন সিজেইএন (CJEN)–এর নির্বাহী কমিটির সদস্য।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।