গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর আগারগাঁও, মিরপুর, শ্যামলী ও কল্যাণপুরসহ বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুরের নির্দিষ্ট অংশ, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ।
কল্যাণপুরের ক্ষেত্রে কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের অংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মেরামত কাজ চলাকালে আশপাশের অন্যান্য এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।









