রাজু তালুকদার, মোংলা রামপাল প্রতিনিধিঃ
শনিবার দুপুরে মোংলা চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান।
এ সময় মোংলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, রং পেন্সিল, রোলার, টিফিন বক্স, পানির বোতলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাঙ্গালী ফাউন্ডেশনের ঢাকার অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের আর্থিক সহায়তায় বাঙ্গালী ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ২০২৪ সাল থেকে সংগঠনটি সারাদেশে মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।









