বিনোদন
'দ্য কাশ্মীর ফাইলস' দেখার জন্য ছুটি পাচ্ছে মধ্য-প্রদেশ পুলিশ
ডেস্ক রিপোর্ট: ১৯৯০ সালের কাশ্মীরে হিন্দু পন্ডিতদের ওপর করা নির্যাতনের গল্পে নির্মাণ করা হয়েছে “দ্য কাশ্মীর ফাইলস”। বিবেক অগ্নিহোত্রী নির্মিত ছবিটি দেখতে পুলিশ কর্মকর্তাদের ছুটি দিচ্ছে ভারতের মধ্যপ্রদেশ সরকার।
সোমবার (১৪ মার্চ) রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, মধ্যপ্রদেশের পুলিশরা “দ্য কাশ্মীর ফাইলস” সিনেমা দেখার জন্য ছুটি পাবেন। পুলিশ প্রধান সুধীর সাক্সেনাকে সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
শুধু তাই নয়, বিজেপিশাসিত চার রাজ্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও হরিয়ানায় সিনেমাটি এরই মধ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, ১১ মার্চ মুক্তি পাওয়ার মাত্র চার দিনের মধ্যে ছবিটি ৪২.২০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। নির্মাতারা ধারণা করছেন, সপ্তাহ শেষে ৭৫ কোটি রুপি আয় করতে পারে সিনেমাটি।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশি।
নব্বইয়ের দশকে কাশ্মীরী পন্ডিতদের কাশ্মীর থেকে বিতাড়িত করার তথ্য ও ইতিহাস উঠে এসেছে এই সিনেমার চিত্রনাট্যে।
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি
অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।

.jpg)







