

ওমরাহযাত্রীদের জন্য বড় সুবিধা এনে এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব। নতুন এ ভিসার আওতায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং মোট সর্বোচ্চ ৯০ দিন অবস্থানের সুযোগ পাবেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নতুন ভিসা ইস্যুর দিন থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। উদ্যোগটি সৌদি ভিশন-২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’ বাস্তবায়নের অংশ।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মতে, নতুন ভিসা চালুর উদ্দেশ্য হলো ওমরাহযাত্রীদের জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ করা, সেবার মান উন্নয়ন এবং আরও উন্নত ধর্মীয় অভিজ্ঞতা নিশ্চিত করা।
এক বছর মেয়াদি ওমরাহ ভিসাধারীদের প্রতিটি সফরের আগে ‘নুসুক’ (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি সেবা প্যাকেজ নিতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমার বেশি হতে পারবে না।
এ ছাড়া সৌদি আরবে ভ্রমণের আগে নুসুক অ্যাপ ব্যবহার করে ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় পারমিট (অনুমতি) সংগ্রহ করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবার সৌদি আরব ত্যাগের পর ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় (ডিঅ্যাক্টিভেট) হয়ে যাবে। পরবর্তী সফরের আগে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে এটি আবার সক্রিয় (রিঅ্যাক্টিভেট) করা হবে।
তবে হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। অর্থাৎ ১ জিলকদ থেকে ১৩ জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে ভিসাটি ব্যবহার করা যাবে না।
সৌদি কর্তৃপক্ষের আশা, নতুন এই ভিসা ব্যবস্থা ওমরাহ সফরের পরিকল্পনাকে আরও সহজ ও নমনীয় করবে। পাশাপাশি ডিজিটাল সেবা ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ওমরাহযাত্রীদের সার্বিক অভিজ্ঞতা আরও উন্নত হবে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।