বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মক্কা আল-মুকাররমাসহ সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। একই সঙ্গে এসব পবিত্র স্থানের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা কোনো পরিস্থিতিতেই বিঘ্নিত হতে দেওয়া উচিত নয়। সব অবস্থায় এসব স্থানের নিরাপত্তা ও পবিত্রতা সম্পূর্ণভাবে বজায় রাখা এবং নিশ্চিত করা প্রয়োজন।

citytouch 728-X-90

বাংলাদেশ সরকার পবিত্র স্থানগুলোর নিরাপত্তার বিষয়ে সৌদি আরবের পাশে থাকার কথাও বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করেছে।