Ad

অর্থায়নের অভাবে মুখ থুবড়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম দ্রুতগতির ট্রেন প্রকল্প

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
x3hfNkEA7Dh24XAN8GaVrJ0FoDD465Kz5uyX6r1V
Durbin News

নিজস্ব প্রতিবেদক:২০১৭ সালের মার্চে ঢাকা-চট্টগ্রাম ভায়া কুমিল্লা/লাকসাম দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পটির অনুমোদন দেন পরিকল্পনামন্ত্রী। দ্রুতগতির এ রেলওয়ে সেবা বাস্তবায়নে সম্ভাব্য মোট ব্যয় ধরা হয় ১১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও কাজের জন্য বিদেশি অর্থের সংগ্রহ হয়নি এখনও।

দীর্ঘদিন নানা কথাবার্তা হলেও এখনও বিদেশি অর্থের কারণে আটকে আছে প্রকল্পটি। এটি বাস্তবায়ন হলে রেলওয়ের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে।

মঙ্গলবার (১৫ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে উত্থাপিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।

এর আগের বৈঠকে সংসদীয় কমিটি ঢাকা-চট্টগ্রাম দ্রুতগতির রেলপথ নির্মাণের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন উত্থাপনের সুপারিশ করে। এর প্রেক্ষিতে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও চট্টগ্রামের এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী প্রতিবেদন উত্থাপনের কথা স্বীকার করে বলেন, কমিটি এই রেলপথের কাজ দ্রুত শুরু করার সুপারিশ করেছে।

ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড রেলপথ নির্মাণ প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ও নির্দেশ মোতাবেক ব্যবস্থাগ্রহণের জন্য সুপারিশ করে স্থায়ী কমিটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই প্রকল্পের আওতায় সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা ও বিশদ ডিজাইন করার জন্য ২০১৮ সালে মে মাসে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পরামর্শক প্রতিষ্ঠান সম্ভাব্যতা সমীক্ষা ২০১৯ সালের সেপ্টেম্বর ও বিশদ ডিজাইন প্রণয়নের কাজ ২০২১ সালের জুনে সম্পন্ন করে। এ সময়ে প্রকল্পটি সমাপ্ত হয়। এজন্য ব্যয় হয় ১১০ কোটি ১৬ লাখ টাকা। ঢাকা-চট্টগ্রাম ভায়া কুমিল্লা/লাকসাম দ্রুতগতির রেলপথ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থায়ন এখনো পাওয়া যায়নি। অর্থায়ন নিশ্চিত হলে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। বৈদেশিক অর্থায়ন সংগ্রহের নিমিত্তে বর্ণিত প্রকল্পের পিডিপিপি ২০২১ সালের ৬ অক্টোবর রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এদিকে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে জানালীহাট-চুয়েট-কাপ্তাই রেলপথ নির্মাণ প্রকল্প, ধীরাশ্রম কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের সর্বশেষ অবস্থা, ঢাকা সার্কুলার রেলপথ নির্মাণ প্রকল্প, ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড রেলপথ নির্মাণ প্রকল্প এবং আখাউড়া-সিলেট সেকশনের মিটারগেজ লাইনকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের অগ্রগতিসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

কমিটি ঢাকা সার্কুলার রেলপথ নির্মাণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য এবং ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড রেলপথ নির্মাণ প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ও নির্দেশ মোতাবেক ব্যবস্থাগ্রহণের জন্য সুপারিশ করে।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খাঁন এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশ নেন। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad