হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে শতাধিক সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, জব্দ করা সোনার সঠিক পরিমাণ, ওজন ও আনুমানিক মূল্য নির্ধারণের কাজ চলছে। একই সঙ্গে সোনার চালানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিপুল পরিমাণ সোনার বার উদ্ধারের ঘটনায় বিমানবন্দর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চালানটি কার এবং কীভাবে বিমানে আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

citytouch 728-X-90

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, সোনার পরিমাণ ও অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।