
১১ বছরের শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ ।
ঘটনার বিশ্লেষণে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, নির্যাতিত শিশু ছেলেটির মা মামলা করার পর কনস্টেবল ইউনুসকে গ্রেপ্তার করা হয়। ইউনুস সেই থানার কর্মরত গাড়ি চালক ছিলেন বলে জানান তিনি। এবং তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
ওসি আরও জানান, শিশুটি ফেনী শহরের একটি দোকানে চাকরি করত। ২০২১ এর ২৩ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচ থেকে অবৈধ মালামাল পরিবহণের অভিযোগে শিশুকে আটক করে ইউনুস। এরপর শিশুটিকে এলাকার ‘নাইট হোল্ড’ নামের আবাসিক হোটেলে নিয়ে যায়। বিভিন্নভাবে হুমকি ও ভয় দেখিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করে । পরদিনও একই অভিযোগে শিশুকে আটক করে ইউনুস। শিশুকে আটক করে নির্জন স্থানে নিয়ে, থানার গাড়িতে যৌন নির্যাতন চালায়।
চলতি বছরের ৫ মার্চ শিশুটিকে নতুন মোবাইল উপহার দেওয়ার লোভ দেখিয়ে ইউনুস তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী নিয়ে যায়। গ্রামের বাড়িতে একটি ঘরে আটকে রেখে ছেলেটিকে যৌন নির্যাতন করে পুলিশ কনস্টেবল ইউনুস। বিষয়টি শিশুটির মা জানার পর বৃহস্পতিবার বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
ইউনুসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. নিজাম উদ্দিন ।



