বন্দরবান জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ। এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নাজনীন সুলতানাকে বর্তমান পদ থেকে বদলি করে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বান্দরবানের ২৩তম জেলা প্রশাসক হিসেবে মো. সানিউল ফেরদৌস গত ২ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। নতুন জেলা প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে প্রায় ছয় মাস ছয় দিনের দায়িত্বকাল শেষ হলো তার।










