

সারাদেশে গত ২৪ ঘন্টায় আরও ১২১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। তবে টানা দ্বিতীয় দিনের মত কোন জেলা থেকে কারও মৃত্যুর খবর আসেনি।
মঙ্গলবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ১২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জনে। শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ।
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২১ জনের মধ্যে ৮৭ জন অর্থাৎ ৭২ শতাংশই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। আর ঢাকা বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৮ জন, যা দিনের মোট শনাক্তের ৮১ শতাংশের সমান।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা আগের মতই ২৯ হাজার ১১৭ জনে রয়েছে।
২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৯৪৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও এক হাজার ২৩৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন সুস্থ হয়ে উঠলেন।



