

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে গুলশানে নগর ভবনের হল রুমে এক কর্মশালায় বক্তব্য প্রদানকালে তিনি আরও বলেন নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং যানজট নিরসন আমাদের দায়িত্ব। এই পদক্ষেপের পরও পবিত্র রমজান মাসে যদি কেউ খাদ্যে ভেজাল দেন, তাহলে আইনের যতগুলো ধারা আছে, সেগুলোর সবকয়টি তার বিরুদ্ধে প্রয়োগ করা হবে।
তিনি বলেন, সিটি করপোরেশন কোনো রেস্তোরাঁকে জরিমানা করতে চায় না। বরং রেস্তোরাঁ মালিকদের পুরস্কার দিতে চায়।
ডিএনসিসি'র আওতাধীন এলাকাগুলোতে ১০০টি নিরাপদ খাদ্যের গাড়ি নামানো হবে জানিয়ে আতিক আরও বলেন, এ গাড়িগুলো থেকে বিধবা, অসহায় নারী ও তৃতীয় লিঙ্গের মানুষদের খাদ্য দেওয়া হবে।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইফতার প্রস্তুত করতে রেস্তোরাঁ ব্যবসায়ীদের সচেতন করতে ডিএনসিসি আয়োজিত এই কর্মশালায় মিরপুর, মোহাম্মদপুর, কারওয়ান বাজার, মহাখালী এলাকার অনেকগুলো রেস্তোরাঁর মালিক এবং কর্মীরা অংশ নেন।


