

রাজধানীর চকবাজারে একটি মার্কেটের পেছনে রাখা ময়লার স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে চকবাজারের মনিহারী বণিক সমিতি মার্কেটের পেছনের গলিতে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. কাজল মিয়া। তিনি জানান, ১১টা ১৫ মিনিটে তারা খবর পেয়েছেন। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।



