জাতীয়


নতুন করে ৩৬ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু শূন্য


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ এপ্রিল ২০২২, ০৫:২০ অপরাহ্ন, বুধবার

নতুন করে ৩৬ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু শূন্য


দেশে ২৪ ঘণ্টায় ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জনে।

 

শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত রইল।

 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ০৩৬ জন।

 

২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯১৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ।

 

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৮ শতাংশ।

 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে করোনা আক্রান্ত রোগী মারা যায়।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

ঘোড়ার মাংস নিয়ে জয়া আহসানের হাইকোর্টে রিট

বাংলাদেশে ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে। রিটকারীদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও প্রাণী কল্যাণকর্মী জয়া আহসান।

অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয়, অপরাধী হিসেবেই দেখুন: প্রধানমন্ত্রী

রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যে-ই অপরাধ করবে, তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে এবং আইনের প্রয়োগ সবার জন্য সমান হতে হবে।

ভ্রূণযুক্ত ও পচা ডিমে তৈরি হচ্ছে কেক-বিস্কুট, জনস্বাস্থ্যে বড় ঝুঁকি

ভ্রূণযুক্ত ডিম, পচা কুসুম এবং তীব্র দুর্গন্ধযুক্ত নিম্নমানের ডিম ব্যবহার করে তৈরি করা হচ্ছে কেক, বিস্কুট ও পাউরুটির মতো বেকারি পণ্য। বাইরে থেকে সাধারণ খাবারের মতো দেখালেও বাস্তবে এসব পণ্য তৈরি হচ্ছে এমন সব উপাদান দিয়ে, যা মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

হাসিনার পরামর্শে পশ্চিমবঙ্গে শুভেন্দুকে ক্ষমতায় বসানো হয়েছে : কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল অলি আহমদ বলেছেন, শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে।