ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে সীরাতুন্নবী কনফারেন্স শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী দলের ঢাকা মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)-কে।

citytouch 728-X-90

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সেলিম উদ্দিন ইতোমধ্যে মাঠপর্যায়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। অন্যদিকে সাদিক কায়েমও বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়াচ্ছেন।

এর আগে রোববার ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেছে।