

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিমালায় এখন থেকে আবেদনকারীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নাম ও তথ্য জমা দিতে হবে। যুক্তরাষ্ট্রের সরকার বলছে, এই পদক্ষেপের উদ্দেশ্য জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং সম্ভাব্য সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ। তবে সমালোচকরা এই নিয়মকে ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন বলে দাবি করছেন। বিশেষ করে সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং সংখ্যালঘুদের জন্য এটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরব নিউজ ও টোকিও উইকেন্ডারের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের আবেদনকারীদের জন্যও এই নিয়ম প্রযোজ্য। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ এই নীতির বিরোধিতা করেছে এবং যুক্তরাষ্ট্রকে এটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভবিষ্যতে অন্যান্য দেশগুলোরও অনুসরণযোগ্য নজির হয়ে উঠতে পারে, যা বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদের স্বাধীনতা ও গোপনীয়তাকে আরো সংকুচিত করে তুলবে। সবমিলিয়ে, যুক্তরাষ্ট্রের এই নতুন নিয়ম জাতীয় নিরাপত্তা এবং মানবাধিকার—উভয়ের মধ্যে একটি ভারসাম্য রক্ষার জটিল প্রশ্ন তুলছে।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।