
নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন পৃথিবীর সবচেয়ে শীতল ও দূর্গম মহাদেশ অ্যান্টার্কটিকায় এক ঐতিহাসিক অভিযানে অংশ নিয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন সহযাত্রী নিলয় কুমার বিশ্বাস। অভিযানের সূচনা হয়েছে আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে, যা বিশ্বের দক্ষিণতম শহর হিসেবে পরিচিত।
এই অভিযানে তারা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ও সাউথ জর্জিয়া দ্বীপ পরিদর্শন করবেন। সাউথ জর্জিয়া একটি দুর্গম ব্রিটিশ ওভারসিজ দ্বীপ, যা আর্জেন্টিনার নিকটবর্তী। অভিযানে অংশগ্রহণকারীরা বিশাল পেঙ্গুইন কলোনি, সিল, নানা প্রজাতির সামুদ্রিক পাখি এবং বিরল উদ্ভিদ ও প্রাণীজগত দেখতে পাবেন।
সুমন ও নিলয় এই অভিযানে যুক্ত হয়েছেন নেদারল্যান্ডসভিত্তিক খ্যাতনামা প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপিডিশন এর সঙ্গে, যা মেরু অঞ্চলের অভিযান পরিচালনায় বিশেষভাবে পরিচিত। বিশ্বের ২১টি দেশের অংশগ্রহণকারী এই অভিযানে মিলিত হয়েছেন, যা এটিকে সত্যিকারের বৈশ্বিক অভিযানে পরিণত করেছে।
অভিযানটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং অভিযানের মধ্যে গণ্য করা হয়। টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে তার্কিশ এয়ারলাইনস, যা ব্র্যান্ড প্রোমোটর হিসেবে সালাহউদ্দিন সুমনের সঙ্গে অংশীদার। এছাড়া বাংলাদেশের শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেট লিডিং স্পন্সর হিসেবে সহযোগিতা করছে।
অভিযান চলাকালীন সুমন দক্ষিণ গোলার্ধে তাঁর অভিজ্ঞতা ধারণ ও ডকুমেন্ট করবেন এবং ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কনটেন্ট শেয়ার করবেন। তাঁর লক্ষ্য হলো বাংলা ভাষায় অ্যান্টার্কটিকাকে দেশের দর্শকদের কাছে তুলে ধরা, যা আগে কোনো বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর করেননি।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সালাহউদ্দিন সুমন বলেন, অ্যান্টার্কটিকা ঘুরে দেখার স্বপ্ন আমার অনেকদিনের। নিজের ভাষায় এই অবিশ্বাস্য মহাদেশকে দর্শকদের সামনে তুলে ধরতে পারছিএতে আমি ভীষণ আনন্দিত। বাংলাদেশ থেকে এর আগে কেউ এমনটা করেনি।
নিলয় কুমার বিশ্বাসও জানান, এই অভিযানের অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। যে কোনো ভ্রমণপ্রেমীর জন্য অ্যান্টার্কটিকা হলো চূড়ান্ত গন্তব্য। ২৭ বছর বয়সে সেখানে যাওয়ার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত বিশেষ মুহূর্ত।
এই অভিযান শুধু অভিযাত্রীদের জন্যই নয়, বরং বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট নির্মাণের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।