সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা সরে যান। পরে ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন যুবক সেখানে জড়ো হয়ে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী বলে স্থানীয়ভাবে দাবি করা হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে কারও পরিচয় নিশ্চিত করতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

citytouch 728-X-90

এর আগে ২৩ সেপ্টেম্বর জাজিরার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের অভিযোগ উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল জেলা পুলিশ।