তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ সংঘর্ষ হয়।

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা করেন। তবে কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না বলে জানান।

তিনি বলেন, সংঘর্ষে আইডিয়াল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজনের মাথা ফেটে গেছে বলেও দাবি করেন তিনি।

citytouch 728-X-90

ওই শিক্ষার্থী আরও বলেন, তারা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ তাদের ওপর হামলা করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে সংঘর্ষের কারণ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।