নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া, বৃহৎ কাচুটিয়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
এদিকে সোমবার রাজশাহীর বিভিন্ন এলাকাতেও পর্যায়ক্রমে আড়াই থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের পাশে গাছের শাখা-প্রশাখা কাটার কাজ হবে।
সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া ও নামোপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।
অন্যদিকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।










