শরীয়তপুরের সখিপুরে কোনো পুত্রসন্তান না থাকায় ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ার জেরে আব্দুর ছাত্তার খান নামে এক বৃদ্ধের বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন ভাই, ভাতিজা ও ভাগিনার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, শুধু ঘরে তালা দেওয়াই নয়, বৃদ্ধের রান্নার চুলো ভেঙে ফেলা এবং বসতবাড়ির গাছ কেটে চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন অভিযুক্তরা। স্ট্রোকে আক্রান্ত ওই বৃদ্ধ বর্তমানে নিজের ঘরের সামনেই মাটিতে বিছানা পেতে মানবেতর জীবনযাপন করছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের ডিএমখালী বাজারসংলগ্ন মাঝিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।