

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশেই বুচা নগরী রুশ সেনাবাহিনী ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিক্রিয়া দেখিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার নিজের টুইটারের এক পোস্টের মাধ্যমে এ প্রতিবাদ জানান তিনি।
টুইটারে তিনি আরোও লেখেন, বুচা নগরীতে বেসামরিক নাগরিকদের উপর ও হত্যাযজ্ঞের ঘটনায় আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই নৃশংস হত্যাযজ্ঞের জন্য পরিণাম ভোগ করতে হবে মস্কোকো। এজন্য রাশিয়াকে অব্যশই জবাবদিহির আওতায় আনতে হবে । ইউক্রেনের জনগণকে সহায়তায় সবসময় পাশে থাকবেন বলেও এ সময় জানান তিনি।
এদিকে, দু্ই মাস ধরে চলতে থাকা রুশ আগ্রাসনে প্রথম সপ্তাহে বুচা নগরী দখল করে নেয় পুতিন বাহিনী। তাদের বেশিরভাগই সেখানে পৌছায় আকাশপথে। শহরটির মেয়র অ্যানাতোলি ফেদোরুক অভিযোগ করেন যে, নির্বিচারে সেখানে হত্যাকাণ্ড চালিয়েছে রুশ বাহিনী। ইতোমধ্যেই ২৮০ জনকে সমাহিত করা হয়েছে বলে জানান তিনি ।
তবে,বুচা নগরীর রাস্তায় পড়ে থাকা লাশের ছবি এবং ভিডিও কিয়েভের জন্য পশ্চিমাদের সাজানো মঞ্চ বলে মন্তব্য করেছে মস্কো।
দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বুচা নগরীতে রুশ সেনারা যতক্ষন ছিলো, ততক্ষন একজন স্থানীয় বাসিন্দাও কোনো সহিংস কর্মকাণ্ডের শিকার হয়নি।



