
দূরবীন ডেস্ক


যুক্তরাষ্ট্রের তুলনায় সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও একাধিক ফ্রন্টে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বাইরে থেকে ইরানের প্রতিক্রিয়া কিছুটা অগোছালো মনে হলেও বাস্তবে এটি শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলার একটি পুরোনো যুদ্ধ কৌশলের অংশ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে দাবি করা হয়েছে। এতে অনেকের কাছে ইরানের পাল্টা হামলা নেতৃত্বহীন ও বিশৃঙ্খল বলে মনে হলেও বিশ্লেষকদের মতে, তেহরান মূলত দীর্ঘমেয়াদি সংঘাতের কৌশলই অনুসরণ করছে।
অনেকেই প্রশ্ন তুলছেন ইরান কেন উপসাগরীয় দেশগুলো, তুরস্ক বা আজারবাইজানের মতো রাষ্ট্রগুলোকেও হামলার লক্ষ্যবস্তু করছে? এসব দেশকে নিরপেক্ষ রাখার চেষ্টা না করে এমন পদক্ষেপ নেওয়ার কারণ নিয়েও আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, ইরানের মূল লক্ষ্য হলো প্রতিপক্ষের ওপর দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করা। ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য নিরাপত্তা বিশেষজ্ঞ বুরচু ওজচেলিক এএফপিকে বলেন, ইরানের কৌশল হচ্ছে ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানো, উপসাগরীয় দেশগুলোকে অস্থির করে তোলা এবং জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা এলেও দেশটির রাষ্ট্রীয় কাঠামো এখনো অক্ষত রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে খামেনির ছেলে মোজতবা খামেনি দেশের নেতৃত্বে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্রকে সরাসরি পরাজিত করার সম্ভাবনা ইরানের খুবই কম। তাই তেহরান এমন একটি কৌশল নিচ্ছে, যাতে সংঘাত দীর্ঘায়িত হয় এবং যুক্তরাষ্ট্র রাজনৈতিক চাপের মুখে পড়ে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিশেষজ্ঞ আলি ওয়ায়েজ বলেন, উত্তেজনা বাড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে তেহরান, যাতে ওয়াশিংটন শেষ পর্যন্ত যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজতে বাধ্য হয়।
বিশ্লেষকদের মতে, এটি অসম যুদ্ধের একটি পুরোনো কৌশল। ১৯৭৫ সালে প্রকাশিত অধ্যাপক অ্যান্ড্রু ম্যাকের বই “হোয়াই বিগ নেশনস লুজ স্মল ওয়ারস”-এ দেখানো হয়েছিল, কীভাবে তুলনামূলক দুর্বল শক্তি দীর্ঘ যুদ্ধের মাধ্যমে শক্তিশালী প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলতে পারে যেমনটি ঘটেছিল ভিয়েতনাম যুদ্ধে।
মধ্যপ্রাচ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইরেম্মো-এর প্রধান অ্যাগনেস লেভালোয়া বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ সীমিত। তাই তারা হিসাব করে হামলা চালাচ্ছে, যাতে সংঘাত দীর্ঘস্থায়ী হয় এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে চাপে পড়ে।
ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ–এর বিশ্লেষক ড্যানি সিট্রিনোভিচের মতে, যুদ্ধ যত দীর্ঘ হবে তেহরান মনে করছে মনস্তাত্ত্বিক ও রাজনৈতিকভাবে ভারসাম্য তাদের দিকে ঝুঁকতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সুফান সেন্টার বলছে, প্রচলিত যুদ্ধ পদ্ধতিতে যুক্তরাষ্ট্রকে হারানো সম্ভব নয় বুঝেই ইরান অনিয়মিত কৌশল বেছে নিয়েছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা, আঞ্চলিক অস্থিরতা বাড়ানো এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে বাধা তৈরি করা।
বিশ্লেষকদের মতে, যদি জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয় এবং উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ায়, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হতে পারে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যুদ্ধ দীর্ঘ হলে ইরানকেও বড় মূল্য দিতে হতে পারে। সম্ভাব্য কোনো সমঝোতার ক্ষেত্রে তেহরানকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কৌশলগত ছাড় দিতে হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।