রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ আবদুল্লাহর পরিবার দুরবিন নিউজকে জানিয়েছে, ওই দিন বিকেলে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।

citytouch 728-X-90

নিখোঁজের সময় আবদুল্লাহর পরনে ছিল কমলা রঙের গেঞ্জি ও প্যান্ট। তার বাবার নাম টিপু এবং মায়ের নাম মিমি। আবদুল্লাহর স্থায়ী ঠিকানা ভিশন শোরুম বিল্ডিং, ঝাউচর বাজার, হাজারীবাগ, ঢাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত আবদুল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি আবদুল্লাহর সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৮৮৬৮২০৭৩৩।