

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় পৃথক বিশেষ অভিযানে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে ভারতীয় গাঁজা, বিপুল পরিমাণ মদ ও সিনডিনাফিল ট্যাবলেট।
বিজিবি সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতপুর উপজেলার চাপনা আল্লার দরগাহ এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দৌলতপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মো. শফি (৩৫) নামের এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে একটি পলিথিন ব্যাগে মোড়ানো ১৪ পুরিয়া ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা প্রদান করেন। উদ্ধার করা গাঁজা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
অন্যদিকে, ৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মরারপাড়া নামক স্থানে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭০ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।
এছাড়াও, গত ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে চরচিলমারী বিওপির আওতাধীন ডিগ্রীরচর এলাকায় আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ পিস সিনডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। এসব ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংসের জন্য সেগুলো ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।