
অবশেষে সানাই বাজতে চলেছে কাপুর ও ভাট পরিবারের বিয়েতে । আগামী ১৩ থেকে ১৭ এপ্রিলের মধ্যে আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের আসর বসবে।
‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুট থেকে আলিয়া-রণবীরের প্রেমের সম্পর্ক তৈরি হয় । বি টাউনের প্রায় সকলেই জানে আলিয়ার ছোটবেলার ‘ক্রাশ’ রণবীর। এমনকি আলিয়ার ঘরে রণবীরের এক বিশাল পোস্টারও লাগিয়েছিলেন। কৈশোরের সেই ফ্যান্টাসির রাজা, আজ তার জীবনসঙ্গী হতে চলেছেন।
জানা গেছে মুম্বাইতে রণবীরের পৈতৃক ভিটেতে তাদের বিয়ে হবে। এখানেই রণবীরের বাবা-মা, অর্থাৎ ঋষি ও নিতু কাপুর গাঁটছড়া বেঁধেছিলেন।
আলিয়া-রণবীরের বিয়ের আসর যে তারকাদের দ্যুতিতে ঝলমলিয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।
আলিয়া ও রণবীরের বিয়ের দিন সঞ্জয় লীলা বানসালি, বরুণ ধাওয়ান, আয়ান মুখার্জি, জোয়া আখতার, অর্জুন কাপুর, মাসাবা গুপ্তাসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।
বলিউড সুপারস্টার শাহরুখ খানকেও বিয়ের আয়জনে দেখা যাবে।



