বিদ্যুৎ বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ এবং উন্নয়নকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ।
নির্ধারিত সময় অনুযায়ী, নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও ও সালামপুরসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি সংস্কার ও উন্নয়নকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় দুর্ঘটনা এড়াতে এবং জননিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও বিদ্যুতের লাইন সচল রয়েছে বলে বিবেচনা করার জন্য সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে উন্নত সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।









